ইরানের আত্মরক্ষার পক্ষে চীনের সমর্থন, পাশে থাকার বার্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন; যাকে এই যুদ্ধে একটি বড় মোড় বদল বলা যায়। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে বেইজিং তেহরানকে সমর্থন করে।