সিলেট থেকে সুনামগঞ্জে মাছ শিকারে গিয়ে একজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শখের বশবর্তী হয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে শাহিন মিয়া (৪২) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। রোববার (১ মার্চ) রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন মিয়া সিলেট সদর উপজেলার মোল্লার গাঁও ইউনিয়নের সদর কলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) বিকেলে শাহিন মিয়া তার ৫ বন্ধু ও আত্মীয় স্বজনসহ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে পচার বর্শি Read More