বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ নির্দেশনা দেন। ভবনটির অবস্থান নগরীর সিলেট শহরের জিন্দাবাজার এলাকায়। ভবনটির নাম ‘ওভারসিজ সেন্টার’। দীর্ঘদিনের পুরোনো এই ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রোববার জেলা প্রশাসক সারওয়ার আলম সরেজমিনে পুরো ওভারসিজ সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনের প্রতিটি দোকানকোটা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের ভবনটি দ্রুত খালি করার বিষয়টি অবহিত করেন এবং নিজেদের মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা Read More