ইরান যুদ্ধ চার সপ্তাহের বেশি চলতে পারে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।” খবর আল-জাজিরার।