বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন তাকাহাসি নাওকি। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক উন্নতির বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে যেতে উৎসাহিত করি, বিশেষ করে আপনাদের দেশেও। তারা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে দেশের জন্য কাজ করবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং পাঠ্যক্রম সময়োপযোগী। শিক্ষার্থীদের কল্যাণে আমরা শিক্ষা কার্যক্রম বিনিময় করতে Read More