দ্য হান্ড্রেডের নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ-মোস্তাফিজ

লন্ডনে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। সেই নিলামের শুরুতেই ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়ের নাম। সে তালিকায় আছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। নিলামের সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের আছেন ১৪ জন। আর বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন শুধু রিশাদ ও মোস্তাফিজ।মোস্তাফিজুর রহমান আছেন ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে। আর রিশাদ আছেন ৭৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। আর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকারের নাম।  আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন আলিম দার এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত চারটি দল রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা বা ‘শ্যাডো ব্যান’ দিতে পারে এবং তাদের জন্য বিড করবে না। ক’দিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং টুর্নামেন্টে আটটি ফ্র্যাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড় নির্বাচন হবে পারফরম্যান্স, প্রাপ্যতা এবং দলের প্রয়োজনের ভিত্তিতে।  ইসিবির প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, ৭১০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে ৬৩ জনই ছিলেন পাকিস্তানি। দলগুলোকে গত সপ্তাহের শেষ নাগাদ তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১১০ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে বলা হয়েছিল। পরে সেই তালিকা থেকে ২৪৩ জন ক্রিকেটারের নাম শর্ট লিস্ট করা হয়েছে। যা দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সেখানে ১৪ জন ক্রিকেটার পাকিস্তানের।  আরও পড়ুন: কক্সবাজারে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে ফিল সিমন্স চূড়ান্ত তালিকায় থাকা পাকিস্তানের ১৪ জন ক্রিকেটার হলেন— শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, সাইম আইয়ুব, আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান, উসামা মির, ইমাদ ওয়াসিম, আকিফ জাবেদ ও সালমান মির্জা। আর বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া রউফ ১০ জন মার্কি ক্রিকেটারের একজন, ১২ মার্চ যাদের দিয়ে শুরু হবে নিলাম। এছাড়া ঘরোয়া মার্কি খেলোয়াড় হিসেবে আছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, জেমস ভিন্স, জর্ডান কক্স ও জো রুট। বিদেশি মার্কি খেলোয়াড়ের তালিকায় আছেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনিল নারিন, ড্যারিল মিচেল ও হারিস রউফ।  ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত এবারের হান্ড্রেড লিগ। গত বছর দলগুলোর শেয়ার বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন। এছাড়া আইপিএল সংযোগের কারণে বদলেছে তিন দলের নাম।