ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র (আইআরআইবি) লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত’ হিসেবে অভিহিত করেছে। খবর আল জাজিরা ও বিবিসির। ইসরাইলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানে আইআরআইবি কমপ্লেক্সে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।আইডিএফের দাবি, এই কেন্দ্রটি ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’। ইসরাইলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই ‘কমিউনিকেশন সেন্টার’ বা যোগাযোগ কেন্দ্রটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। আরও পড়ুন: সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলাইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দফতরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে। উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করেছিল ইসরাইল।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বিমানবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ শুরু করেছে। যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় ইরান সরকারের প্রধান যোগাযোগ পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে সামরিক সূত্রগুলো। এর আগে গতকালও তেহরানের বেশ কিছু সরকারি ভবনে হামলার খবর পাওয়া গিয়েছিল।এদিকে ইরানের রেড ক্রিসেন্টের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই যৌথ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার খবর পাওয়া যাচ্ছে।