ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।সেন্টকম জানায়, গত শনিবার থেকে ইরানে বোমাবর্ষণ শুরু করার পর থেকে এই সেনারা ‘কিলড ইন অ্যাকশন’ বা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান।বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই অঞ্চলে ইরানের প্রাথমিক পাল্টা হামলার সময় একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেখানে নিখোঁজ থাকা দুই মার্কিন সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করেছে মার্কিন বাহিনী। এর ফলে মোট নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। আরও পড়ুন: সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলানিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী, তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘণ্টা পর নাম-পরিচয় জনসমক্ষে আনা হবে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানে তাদের ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ এখনও অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়। ইরানও এর জবাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে, যার ফলে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।