প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৫। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫৭৫ - তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে। ১৮৬১ - রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত করা হয়। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৮৭৮ - যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর। ১৯০৬ - অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশ হয়। ১৯২৪ - তুরস্কের জাতীয় পরিষদ খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। ১৯৪৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট। ১৯৬৯ - ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লির মধ্যে) চালু হয়। ১৯৭১ - ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ - কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু। ১৯৭২ - বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড। ১৯৭৪ - তুর্কি ডিসি -১০ বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত। ১৯৭৬ - বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন। ১৯৭৮ - জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন। ১৯৯১ - এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়। ২০০৫ - রাজধানী ঢাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট- আশুলিয়া নৌপথ উদ্বোধন। জন্ম ১৮৩৯ - ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা। ১৮৪৫ - গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক। ১৮৪৭ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক। ১৮৯৩ - প্যারীমোহন সেনগুপ্ত, বাঙালি কবি, প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক। ১৮৯৯ - বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী। ১৯০৮ - শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী। ১৯৩১ - উস্তাদ গোলাম মুস্তফা খান, ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী। ১৯৫০ - শেখ সাদী খান, বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? মৃত্যু ১৫৮১ - চতুর্থ শিখ গুরু রামদাস। ১৭০৩ - রবার্ট হুক, প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ। ১৭০৭ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট। ১৯৮৩ - এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর। ১৯৯২ - সুকুমার সেন, শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক। ২০০০ - ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত। ২০১৬ - মার্টিন ক্রো, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক। ২০২০ - শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত। ২০২৩ - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পাণ্ডব গোয়েন্দা সিরিজের গোয়েন্দাসাহিত্য খ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক। ২০২৪ - রণেন আয়ন দত্ত, ভারতীয় বাঙালি শিল্পী।