পাচার হওয়া অর্থ উদ্ধারের কার্যক্রম ফাস্ট ট্র্যাকে আনার নির্দেশ গভর্নরের

পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এর কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।সোমবার (২ মার্চ) এ লক্ষ্যে তিনি ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের’ পরামর্শকের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকের মূল লক্ষ্য ছিল, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা এবং পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ফলপ্রসূ করা। আরও পড়ুন: ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের বৈঠকে গভর্নর পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের পরামর্শকের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। গভর্নর জোর দিয়ে বলেন, সব ফলাফল নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে পরিচালনা করতে হবে।