আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (৩ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।প্রধানমন্ত্রীর কর্মসূচি সকাল পৌনে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ।সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা।বেলা ১১টায় ঢাকা (উত্তর) ও ঢাকা (দক্ষিণ) এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে মতবিনিময়।দুপুর সাড়ে ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নতকরণের বিষয়ে আলোচনা।দুপুর ২টায় দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনর্খনন সংক্রান্ত সেল-এর সভা।তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচিরাত ৮টায় বনানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন  বিবিএ-র প্রতিনিধি দল।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচিবিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যশোর সাংবাদিক ফোরাওমর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।জামায়াতে ইসলামীর কর্মসূচিরাত ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন।