সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। ইরানে ইসরাইলি-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা।মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানিয়েছে যে, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন, যেখানে বিদেশি মিশন রয়েছে। তারা জানান, একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন, কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আরও পড়ুন: ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ঘোষণা করেছে যে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে সীমিত পরিমাণে আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জেদ্দা, রিয়াদ এবং দাহরান-এর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং একটি পরামর্শে দিয়েছে, তারা এই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনার আশপাশে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করছে। এর আগে সোমবার, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়। আরও পড়ুন: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা সতর্কতার কারণে, মার্কিন দূতাবাসের সমস্ত কর্মীরা সাময়িকভাবে দূতাবাস প্রাঙ্গণ ত্যাগ করেছেন। জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি নিরাপত্তা সতর্কতায় জানিয়েছে। সূত্র: বিবিসি