অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয় এসেছে ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কম।সোমবার (২ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৩.১৫ শতাংশ। আর বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার। তৈরি পোশাক খাত অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৩.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ৬১ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ২ হাজার ৬৭৯ কোটি ৬৪ লাখ ডলার।তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৩৬৮ কোটি ৭১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ৪৩৪ কোটি ৪ লাখ ডলার। আরও পড়ুন: ফেব্রুয়ারিতেও কমলো দেশের রফতানি আয়এছাড়া ১ হাজার ২১০ কোটি ৮৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ আয় ছিল ১ হাজার ২৪৫ কোটি ৬০ লাখ ডলার। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩৪ লাখ ডলারে।আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। জুলাই-ফেব্রুয়ারি মাসে রফতানি হয়েছে ৭৯ কোটি ৯ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রফতানি আয় ১০ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮১ লাখ ডলারে।এদিকে সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৪৯ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১২ দশমিক ০৩ শতাংশ।