দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টি এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস নেই। আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, পরেই অবস্থানেই ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে