গেতাফের কাছে হেরে স্তব্ধ রিয়াল

লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে গেতাফের কাছে ১-০ গোলে হেরেছে আলভারো আরবেলোয়ার দল। প্রথমার্ধে গেতাফের মার্টিন সাতরিয়ানোর চোখধাঁধানো গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্যনির্ধারক মুহূর্ত।কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণে ধার কম ছিল রিয়ালের। ফিনিশিংয়ের দুর্বলতা ও মাঝমাঠে ছন্দহীনতার কারণে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল মাদ্রিদের জায়ান্টরা।ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকদের দখলে। ১৩তম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে এককভাবে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস জুনিয়র। সামনে শুধু গোলরক্ষক ডেভিড সোরিয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নিচু শট পা বাড়িয়ে ঠেকান সোরিয়া।এরপর প্রথমার্ধে বেশকিছু আক্রমণ করলেও তাতে গোল পায়নি রিয়াল। উল্টো ৩৯তম মিনিটে রিয়াল রক্ষণে ছোট একটি ভুলের বড় মূল্য দিতে হয়। বক্সে রুডিগার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাইরে পড়ে থাকা বল পেয়ে দুর্দান্ত ভলিতে জালের ওপরের কোণে পাঠান গেতাফের উইঙ্গার সাতরিয়ানো। লক্ষ্যে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় গেতাফে।আরও পড়ুন: ইয়ামালের হ্যাটট্রিকে ঘুচল ৫৯ বছরের খরা, বার্সার বড় জয় গোল হজম করার পর মাঝমাঠের লড়াইয়ে এগিয়ে যায় গেতাফে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা বাড়ায় রিয়াল। তবে গেতাফের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। ৭৫তম মিনিটে কর্নার থেকে রুডিগারের হেড দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৭৯তম মিনিটে রদ্রিগোর জোরালো হেড আবারও ঠেকান গেতাফের গোলরক্ষক।যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রেফারির সঙ্গে কথাকাটাকাটিতে সরাসরি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কে মাস্তানতুনো। কিছুক্ষণের মধ্যেই গেতাফের আদ্রিয়ান লিসোও লাল কার্ড পান। ফলে দুই দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে।এই হারে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ব্যবধান আরও বাড়িয়েছে।