রোজার মাসে সেহরির কারণে ঘুমের সময়সূচি বদলে যায়। তাই প্রশ্ন আসে—সেহরির পর কত ঘণ্টা ঘুম প্রয়োজন? সেহরির পর শরীর সুস্থ রাখতে কিছুটা সময় ঘুমানো উচিত।প্রাপ্তবয়স্কদের জন্যসাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে মোট ৭–৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।সেহরির পর যদি আবার ঘুমাতে যান, তাহলে অন্তত ১.৫ থেকে ৩ ঘণ্টা টানা ঘুমানোর চেষ্টা করুন।কারণ ১.৫ ঘণ্টা একটি পূর্ণ স্লিপ সাইকেল। এর কম হলে ঘুম ভাঙার পর বেশি ক্লান্ত লাগতে পারে। আরও পড়ুন: ইফতারে তরমুজ খেলে কী ঘটে শরীরে?ঘুমের আদর্শ ভাগরমজানে অনেকেই এভাবে সময় ভাগ করেন—রাতে ৪–৫ ঘণ্টা ঘুমসেহরির পর ১.৫–৩ ঘণ্টা ঘুমএতে মোট ৬–৮ ঘণ্টা পূরণ করা সম্ভব।কার কতক্ষণ ঘুম প্রয়োজন-কিশোর–তরুণদের: ৮–৯ ঘণ্টাবয়স্কদের: ৬–৭ ঘণ্টাযারা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাদের একটু বেশি বিশ্রাম দরকার হতে পারে। কম ঘুম হলে কী হতে পারে?১. মাথাব্যথা২. মনোযোগ কমে যাওয়া৩. খিটখিটে মেজাজ৪. রক্তচাপ ও সুগার ওঠানামা আরও পড়ুন: সেহরিতে এই ভুল খাবারগুলো খাচ্ছেন না তো?ভালো ঘুমের টিপস১. সেহরিতে অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন২. চা–কফি কম খান৩. ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমান৪. ঘর অন্ধকার ও শান্ত রাখুন