বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির বাইরে জমির ঝোপে পড়ে থাকতে দেখা যায় একটি মাথার খুলি ও কঙ্কাল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। Read More