আজও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২২টি ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিন বাতিল হয়েছে ২২টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট।মঙ্গলবার (০৩ মার্চ) সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন মধ্যপ্রাচ্যগামী  মোট ২২টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এভিয়েশন। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, বড় ধরনের হামলা এখন আর খুব একটা হচ্ছে না মধ্যপ্রাচ্যে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর অন্যান্য স্থানে যেহেতু হামলা হচ্ছে না, তাই মধ্যপ্রাচ্যের কিছু কিছু জায়গাতে ফ্লাইট চালু করছে স্বল্প পরিসরে। তবে দুই থেকে তিনটি দেশ এখনও থমকে আছে ফ্লাইট পরিচালনা থেকে। আরও পড়ুন: ইরানের ওপর হামলা /শাহজালালে ১০২ ও শাহ আমানত বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল আজকে মানে এখন পর্যন্ত হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে তারমধ্যে কাতারের ৪টি, আমিরাতের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা এয়ারলাইন্সের ৪টি। সব মিলিয়ে ২২টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সিভিল এভিয়েশন। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতকে ঘিরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উপর।    এর আগে বিভিন্ন এয়ারলাইন্সের বরাতে জানা গেছে, রোববার (০১ মার্চ) থেকে সোমবার (০২ মার্চ) এ সময় পর্যন্ত ঢাকায় মোট ১০২টি ফ্লাইট ও হজরত শাহ আমানতে ২৫টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। গত ২৮ ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবী ও শারজাহের এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে সেহেতু  চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এছাড়া মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়।গত ২৮ তারিখ হতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।