বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহমেদ (৩৫) নগরীর ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, আটক মনির আহমেদ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ Read More