সিলেটে ভারতীয় অবৈধ চকলেটসহ ৪ তরুণী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেটসহ চার তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন— যশোর জেলার মনিরামপুর থানার তাজপুর গ্রামের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজার এলাকার আকরাম আলীর মেয়ে লিমা, যশোর কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম এবং একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা Read More