চলছে নারী উদ্যোক্তাদের জমজমাট ঈদমেলা

তিনদিনব্যাপী জমকালো ঈদমেলার আয়োজন করেছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন ও ইরাম ইভেন্ট। জমজমাট এই ঈদমেলা শুরু হয়েছে সোমবার (২ মার্চ)। এটি চলবে ৪ মার্চ পর্যন্ত।নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও ঈদ উৎসবকে ঘিরে বর্ণিল আয়োজনের লক্ষ্যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন এবং  ইরাম ইভেন্ট যৌথভাবে আয়োজন করেছে তিনদিনব্যাপী বিশেষ ঈদমেলা। ৭৫ টি স্টল নিয়ে মেলাটি চলছে।বিশেষ এই নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ও ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম ও উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সভানেত্রী নাজমা মাসুদ।উপস্থিত ছিলেন ইরাম ইভেন্টের চারজন স্বত্বাধিকারী নিভাস আক্তার, আখি ফাতেমা, তাজনাহার সুইটি, তানিয়া পারভীন। আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধএই ঈদমেলায় বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য ও সেবার প্রদর্শনী ও বিক্রির সুযোগ পেয়েছেন। মেলায় রয়েছে দেশি-বিদেশি পোশাক, হস্তশিল্প, গহনা, কসমেটিকস, বেকারি আইটেম, জুয়েলারি, লেডিস ব্যাগ, বেবি ড্রেস, হোম ডেকোরস আইটেমসহ নানা বৈচিত্র্যময় স্টল। ঈদকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারও রাখা হয়েছে। আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের ব্যবসাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই আয়োজন।তিনদিনব্যাপী এই ঈদমেলায় পরিবার নিয়ে ঘুরে দেখার মতো মনোরম পরিবেশ, সাংস্কৃতিক আয়োজন এবং শিশুদের জন্য বিশেষ কর্নারের ব্যবস্থাও রাখা হয়েছে, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আরও পড়ুন: বের হওয়ার আগে জানুন, শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন ও ইরাম ইভেন্ট-এর প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করা হবে, যাতে নারী উদ্যোক্তারা আরও উৎসাহ ও সহায়তা পান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।