বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অর্থ ও হিসাব শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান সরকারের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৩ মার্চ) দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য মেলায় তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগরকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আরও পড়ুন: ঋণ জালিয়াতি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট সূত্র জানিয়েছে, আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তার সম্পদের হিসাব তলব করে দুদক। সম্প্রতি তিনি কমিশনে তার স্থাবর-অস্থাবর সম্পদের একটি বিবরণী জমা দেন।