চীনের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়ান কাপ খেলতে নেমে নারী ফুটবলে নতুন ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা লড়াই করেছেন প্রথমার্ধে। ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ আটকে রেখেছে ২-০ গোলে। ২৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং বাংলাদেশের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তখন মনে হয়েছিল বাংলাদেশ হয়তো প্রথমার্ধে শক্তিশালী চীনকে আটকে রাখতে পারবে। তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল খেয়ে বাংলাদেশ পিছিয়ে গেছে। ৪৪ মিনিটে সেই ওয়াং শুয়াং বক্সের বাইরে থেকে শট করে গোল করে। ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করেছেন ঝাং রুই। বিরতির বাঁশির ঠিক আগে ঝাং রুইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারতো চীনের মেয়েরা। বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন খাতুন, কোহাতি কিসকু, উমেহলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। আরআই/আইএইচএস