প্রথমার্ধ শেষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ নারী দল।প্রথমার্ধের বেশিরভাগ সময়ই রক্ষণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দুইটি গোল হজম করে আফিদার দল। ৩ মিনিটে বাংলাদেশকে দুই গোল দেয় বর্তমান চ্যাম্পিয়নরা।৪৪তম মিনিটে দুরপাল্লার শটে গোল করেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং। বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। তার দুই মিনিট পর বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার ওহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে আরও একটি গোল হতে পারতো চীনের। তবে সহজ সুযোগ নষ্ট করে তারা।আরও পড়ুন: মার্চে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশের জার্সি গায়ে তুলছেন সুলিভান ব্রাদার্স এর আগে ১৪তম মিনিটে ঋতুপর্নার দূরপাল্লার এক শট ঠেকিয়ে দেয় চীনের গোলরক্ষক। আর ম্যাচের ২৪তম মিনিটে চীনের একটি গোল অফসাইডের কারণে বাদ হয়।এদিকে দীর্ঘ ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। ১৯৮০ সালে সর্বশেষ এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। সেটা ছিল পুরুষদের আসর। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ।