দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সচিবালয়ে মন্ত্রপরিষদ সচিবের সাথে দেখা করার পর তারা এই পদত্যাগের কথা জানান।এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার দফতরে এসে নিয়মিত কাজ শুরু করলেও, পুরো অফিসজুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমিনের নেতৃত্বে এই কমিশন দায়িত্ব গ্রহণ করে।আরও পড়ুন: রাজনৈতিক এলিটদের মাধ্যমে স্বৈরাচারের দোসররা ভারতে পালিয়েছে: দুদক চেয়ারম্যান কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, মন্ত্রপরিষদ সচিবের সাথে দেখা করে বিস্তারিত জানাবো। এদিকে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, তারা পদত্যাগ করবেন কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনার পরেই জানা যাবে।