ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রহিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) সকালে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রহিম মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আবুল হাসেম মিয়ার ছেলে।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, সকালে মন্দবাগ এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রহিম মিয়া। এ সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ।আরও পড়ুন: নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রাইস মিলের ২ শ্রমিকেরএদিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আপত্তি না থাকা ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।