যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুল ইসলাম (৪০) নামে ওই শিশুটির দূর সম্পর্কের এক নানাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত হাফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন।আরও পড়ুন: নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি কারাগারেভুক্তভোগী শিশুটির ফুফু জানান, তার ভাইজি যশোর শহরের শংকরপুর এলাকায় নানি হালিমা বেগমের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। গত ২ মার্চ রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।আরও পড়ুন: ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতারএ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।