জবাই করা দুটি হরিণসহ আটক শিকারির কারাদণ্ড

বরগুনার পাথরঘাটায় জবাই করা দুটি হরিণ ও হরিণ শিকার ৯শ’ ফিট ফাঁদসহ এক শিকারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।সোমবার (২ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খাল থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ওই হরিণ শিকারির নাম মো. হানিফ (৪৫)। তিনি পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হানিফকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।আরও পড়ুন: সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলামবন বিভাগ জানায়, হরিণ শিকারিদের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা খালে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় একটি নৌকা থেকে জবাই করার দুটি হরিণ, হরিণ শিকারের ফাঁদসহ হানিফকে গ্রেফতার করা হয়। হানিফ এলাকার চিহ্নিত হরিণ শিকারি বলে জানিয়েছে বন বিভাগ।এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, হানিফকে ইতোমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। আর জব্দ করা হরণি দুটি মাটি চাপা দেয়া হয়েছে।