বিসিবি ‘সম্মান’ ফিরিয়ে না দিলে আর খেলবেন না বিজয়

ম্যাচ ফিক্সিং ইস্যুর কারণে গত দুই বছর ধরে আলোচনায় এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের জোরালো অভিযোগ থাকায় সর্বশেষ বিপিএলে তাকে ড্রাফটের বাইরে রেখেছিল বিসিবি। তবে বিপিএল শেষের দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো সমাধান না আসায় গণমাধ্যমের সামনে হতাশা প্রকাশ করেছেন বিজয়।বিজয়ের দাবি, কোনো প্রমাণ ছাড়াই ফিক্সিংয়ের মতো একটি ইস্যুতে নাম জড়ানোয় সম্মানহানি হচ্ছে তার। বিসিবির কাছে বারবার সমাধান চেয়েও পাওয়া যাচ্ছে না কোনো সদুত্তর। এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বিজয় জানান, প্রাপ্য সম্মান ফেরত না পেলে আর ক্রিকেটেই ফিরবেন না তিনি।মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে বিসিএল ওয়ানডে ফরম্যাটের ফাইনাল। মাঠের ক্রিকেটে তেমন উত্তাপ চোখে না পড়লেও বিকেলের দিকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে আলোড়ন তোলেন বিজয়। ৬ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার দাবি করেন, প্রমাণ ছাড়া বিসিবির তোলা অভিযোগে সম্মানহানি হচ্ছে তার।  আরও পড়ুন: সেমির ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা, নেই বাংলাদেশি কেউবিজয় আরও জানান, বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতারও কোনো সমাধান পাচ্ছেন না তিনি। এছাড়া অভিযোগের কারণে ক্রিকেটের বাইরে থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও জানান তিনি।