ইরানের সঙ্গে যোগাযোগ নেই: কাতার

কাতার জানিয়েছে, ইরানের সঙ্গে বর্তমানে তাদের দেশের কোনো ধরনের যোগাযোগ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চলমান যোগাযোগ নেই।” মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই খবর দিয়েছে।