জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাহাড়টিলা কেটে ও কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪নং বাংলা বাজার এলাকায় অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩রা মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। Read More