কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা বাগান শ্রমিকরা বৎসরে দুর্গাপূজা ও ফাগুয়া উৎসব এই দুই অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে উঠেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে সনাতনী হিন্দু সম্প্রদায়ভুক্ত চা শ্রমিকদের দোল পূর্ণিমায় ফাগুয়া উৎসব উদযাপন হয়েছে। আলীনগর চা বাগান শিবমন্দিরে চা শ্রমিকদের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকরা নিজেদের উৎসবের গান ও কাঠি নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টায় আলীনগর চা বাগানের শিবমন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বেঅদন করেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ Read More