সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। অথৈর দাবি, দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে অকারণে মারধর করেন।পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে এমন অনাকাঙিক্ষত ঘটনা ঘটে। মানিকগঞ্জে চলছিল নাটকটির শুটিং। সেটে হঠাৎই সহশিল্পীকে অকারণে শারীরিকভাবে সজোরে আঘাত করেন তিশা। ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ অঝোরে কেঁদে কেঁদে বলেন,আমি এভাবে কখনো লাইভে আসি না। আমার সাথে যা ঘটেছে আমার মনে হয় সবাইকে জানানো উচিত। আজ মানিকগঞ্জে আমার প্রথম শুটিং ছিল। শুটিংয়ে স্ক্রিপ্টের বাইরেই তিশা আপু মারধর করেন। আমাকে সজোরে খামচি দেয়া হয়, এতে আমার হাত ছুলে রক্ত বের হচ্ছে। অথৈ আরও বলেন,স্ক্রিপ্টে উনাকে আমার একটা থাপ্পর মারার দৃশ্য ছিল। আমি টেকনিক্যালি ওনাকে আস্তে করেই থাপ্পর মারি। কিন্তু এরপরই তিনি এমনভাবে আমাকে জোরে জোরে গালের মধ্যে চড় মারতে থাকে যে আমার চোখ মুখ ফুলে গেছে। যাই হোক আমি ঢাকায় চলে যাচ্ছি। শুটিংয়ের সিকিউরিটিকে আমি বিষয়টি জানাবো বলে ঠিক করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মূলত ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে শুভেচ্ছা জানাতে উপহার নিয়ে সেটে যান অথৈ। কিন্তু সেটি গ্রহণে অস্বীকৃতি জানান তিশা। এরপরই শুটিংয়ে প্রকাশ্যে অসৌজন্যমূলক আচরণ করেন। অথৈর প্রাথমিক ধারণা, দুই বছর আগে অথৈকে অভিনেতা মুশফিক ফারহানের সাথে নাটক করতে নিষেধ করেছিলেন তিশা। সে নিষেধ না মানাতেই এমন আচরণ করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন জাহের আলভী প্রসঙ্গত, ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি। এদিকে অভিযুক্ত তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফজলুর রহমান বাবু