কক্সবাজারের উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ।নিহত লালা বিবি (৩০) একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুর শুক্কুরের স্ত্রী। তিনি দুই শিশু সন্তানের জননী।নিহতের স্বামীর বড় ভাই আব্দুল আলম বলেন, ‘প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী লালা বিবি সন্তানদের নিয়ে ঘরে একাই থাকতেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তিনি সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পর্যায়ে ২/৩ জন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। দুর্বৃত্তদের মারধরে লালা বিবি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা পালিয়ে যান।তিনি আরও বলেন, ‘এ সময় স্বজনরা ঘরের ভেতরে লালা বিবিকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথা, গলা ও হাতে রক্তাক্ত জখম ছিল। তবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার আগে দুর্বৃত্তরা ধর্ষণ করেছে।’আরও পড়ুন: পাবনায় ধর্ষণের পর জোড়া খুনের ঘটনায় ২ জনকে আটক করল পুলিশতিনি অভিযোগ করে বলেন, ‘স্থানীয় জনৈক ব্যক্তির সঙ্গে তার ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে।’উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ বলেন, ভোর ৫টার দিকে ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘরের ভিতরে ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। নিহতের মাথায় রক্তাক্ত জখম, গলায় হাতের চাপ এবং এক হাত মুচড়ে যাওয়ার মত ফোলা আঘাতের চিহ্ন রয়েছে।’আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন প্রধান আসামি নুরাস্বজনদের ধর্ষণের অভিযোগের ব্যাপারে ওসি বলেন, ‘ভুক্তভোগী গৃহবধূ কম ঘনবসতিপূর্ণ পাহাড়ি টিলা এলাকায় সন্তানদের নিয়ে একা থাকতেন। তবে ঘরে কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেলেও স্বজনদের কাছ থেকে লুটের অভিযোগ আসেনি।’খুনের ঘটনাটি নিছক ডাকাতির নাকি ধর্ষণের কারণে সংঘটিত হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা সম্ভব নয়।তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ অব্যাহত রেখেছে। জড়িতদের চিহ্নিত করা সম্ভব হলে পুলিশ গ্রেফতারের অভিযান চালাবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।