সৈয়দপুরে ৩ লাচ্ছা কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি কারখানাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় পরিচালিত অভিযানে তাজ ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা, নাজ ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা এবং ফাইসাল ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা তৈরি। উৎপাদিত পণ্যের মান সংক্রান্ত কাগজপত্রে অসংগতি  এবং কিছু ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আরোপ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর এরব উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‍্যাব-১৩ সদস্যরা সহযোগিতা করেন।আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, নীলফামারীতে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানাএ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী ভোক্তা সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম, সিনিয়র পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান র‍্যাব ১৩ রংপুর উপস্থিত ছিলেন।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উপ-পরিচালক জানায়, রমজান ও উৎসবকে সামনে রেখে বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।