লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে নগরীর কুমারপাড়াস্থ জামিয়াতুল কুরআন আল-মাদানীয়া মাদরাসায় শিক্ষার্র্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট গৌতম বণিক, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, হলিসিটির সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ডাইরেক্টর রেজাউল হক, লায়ন আফছার উদ্দিন আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, Read More