সরকার গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্ন পথে হাঁটছে: গোলাম পরওয়ার

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। নির্বাচনের আগে ও পরে সরকার গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্ন পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে খুলনার শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই ইফতার মাহফিলে হয়।প্রধান অতিথির বক্তব্যে জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দলে আমরা যারা আছি, অনেক গুরুত্বপূর্ণ আসনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা, উত্তেজনা ও বিভাজন এড়াতে কষ্টের সঙ্গে ফলাফল মেনে নিয়েছি।আরও পড়ুন: নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি মিয়া গোলাম পরওয়ারেরজুলাই সনদের ভিত্তিতে সংস্কার ও অন্তর্বর্তীকালীন নির্বাচনী ব্যবস্থারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ছয়টি সিটি করপোরেশনে নির্বাচন ঘোষণা না করে প্রশাসক নিয়োগ, বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক পদে পরিবর্তন এবং সংসদ অধিবেশন শুরুর আগেই সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। এসব পদক্ষেপ থেকে সরে এসে সংসদে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।আরও পড়ুন: ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ারসরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংসদে আলোচনা করে জুলাই সনদের একমত বিষয়গুলো বাস্তবায়ন করুন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে চলুন। সহিংসতা বন্ধ ও বিরোধীদের প্রতি সহনশীল আচরণেরও আহ্বান জানান তিনি।এ সময় জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।