সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।আরও বাড়তে পারে ঈদের ছুটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে, অটোপাসের আর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাসের আর কোনো সুযোগ দেয়া হবে না। বিস্তারিত পড়তে ক্লিক করুন। মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দীর্ঘদিনের গোয়েন্দা পরিকল্পনা: ইরানের ট্রাফিক ক্যামেরা ব্যবহার করে কীভাবে খামেনিকে ট্র্যাক করে হত্যা করে ইসরাইল শনিবার মার্কিন-ইসরাইল যৌথ অভিযানের অংশ হিসেবে এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন - এমন একটি অভিযান যা বিশ্বের কাছে একটি আশ্চর্যজনক আক্রমণাত্মক ঘটনা, কিন্তু বাস্তবে এটি ছিল দীর্ঘদিন ধরে কাজ করা একটি পরিশীলিত ইসরাইলি-মার্কিন গোয়েন্দা পরিকল্পনা। তেহরানের সমস্ত ট্র্যাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা হয়েছিল বলে জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিস্তারিত পড়তে ক্লিক করুন। দেশে ফিরে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন। দেশে ফেরার বিষয়ে সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন।