ইফতারের আগে ট্রাকচাপায় প্রাণ গেল তাহেরের

‎সিলেটের বিয়ানীবাজারে ইফতারের ১৫ মিনিট আগে ট্রাকচাপায় আবু তাহের তানিম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার রামধা গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামধা গাছতলা এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে চলাচলের সময় তানিমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর‎‎‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সময় সংবাদকে বলেন, ‘এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। তাৎক্ষণিকভাবে ট্রাকটি পুলিশ আটক করেছে।’