রদ্রিগোর ‘গুরুতর’ চোট নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ব্রাজিল

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গতরাতে (২ মার্চ) গেতাফের কাছে হারের পর ‘গুরুতর’ চোটে পড়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের আগে তার এই চোট ব্রাজিলিয়ানদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।গেতাফে সান্তিয়াগো বের্নাব্যু সফরে এসে ১৫বারের ইউরোপ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে চমক দেখায়। ম্যাচের প্রথমার্ধে মার্তিন সাত্রিয়ানোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে গেতাফে।রদ্রিগো ম্যাচটি শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ আলভারো আরবেলোয়া তাকে মাঠে নামান, ম্যাচে ফেরার চেষ্টা হিসেবে কৌশলগত পরিবর্তন আনেন। তবে রিয়াল মাদ্রিদ গেতাফের শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ফলে শিরোপা দৌড়ে তারা এখন বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে।ম্যাচের পরদিন জানা গেছে, রদ্রিগোর হাঁটুতে চোট লেগেছে। ম্যাচ শেষে মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এবং পরদিন সকাল পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ধারণা করা হচ্ছে, শনিবার (৭ মার্চ) সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচে তিনি খেলতে পারবেন না। আরও কয়েকটি ম্যাচ মিস করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। এমনকি ইনজুরি মারাত্মক হলে মৌসুমও শেষ হয়ে যেতে পারে তার। সে ক্ষেত্রে বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কায় পড়তে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরও পড়ুন: দুবাইয়ে আতঙ্কময় দিনের অভিজ্ঞতা শোনালেন ইংল্যান্ডের কিংবদন্তিচলতি মৌসুমে লা লিগায় রদ্রিগো ১৯ ম্যাচে এক গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৫ ম্যাচে এক গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন।যদি রদ্রিগো অনুপস্থিত থাকেন, তবে কোচ আরবেলোয়ার ওপর চাপ আরও বাড়বে। কারণ ইতোমধ্যেই তিনি চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, এদার মিলিতাও, দানি সেবায়োস এবং রাউল অ্যাসেন্সিওর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়েছেন।