যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ইরানের হামলার পর সৌদি আরবের রিয়াদে হামলা করেছে ইরান— এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এমতাবস্থায় বহু বিদেশি নাগরিক মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছেন। সেই সাথে ক্রিস্টিয়ানো রোনালদোও কী নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ছেড়ে গেছেন, এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এমন খবরকে ভুয়া বলে দাবি করা হয়েছে।সৌদি আরবে তার ক্লাব আল নাসরের ঘাঁটি রিয়াদ থেকে রোনালদোর ব্যক্তিগত জেট গভীররাতে মাদ্রিদের উদ্দেশ্যে উড়ে গেছে বলে জানা গেছে। তাতেই অনেকের ধারণা যে, ইরানের আক্রমণের ভয়ে সৌদি আরব ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই খবরকে ভুয়া বলে একটি পোস্ট করেছেন বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফ্যাব্রিজিও রোমানো লেখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো তার পরিবার নিয়ে সৌদি আরব ছেড়ে চলে গেছেন— আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। কিন্তু এটি একটি ভুয়া খবর। কারণ গত ম্যাচে চোট পাওয়ায় ক্রিস্টিয়ানো এখন আল নাসর প্রশিক্ষণ মাঠে চিকিৎসাধীন রয়েছেন। মাদ্রিদে ফিরে যাওয়ার জন্য ক্রিশ্চিয়ানো সৌদি ছেড়ে যাননি।’ আরও পড়ুন: ঋতু-মনিকাদের খেলা দেখে বাংলাদেশের প্রথম এশিয়ান কাপ হিরো চুন্নু আপ্লুত ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ একাধিক সূত্র জানিয়েছে, রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান সৌদি আরব ছেড়ে ইউরোপে গেছে। ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী, তার বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস বিমানটি সাত ঘণ্টা আকাশে থাকার পর মাদ্রিদে অবতরণ করে। রাত ৮টায় যাত্রা শুরু করে স্থানীয় সময় রাত ১টার কিছু আগে স্পেনের রাজধানীতে পৌঁছায় বিমানটি। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মিশর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে গন্তব্যে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চল ত্যাগের পরামর্শ দিয়েছে। জানা গেছে, দুবাই থেকে প্রায় ৯৪ হাজার ব্রিটিশ নাগরিক বের হওয়ার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সেলিব্রিটি নিজেদের আপডেট শেয়ার করছেন। ধারণা করা হচ্ছে, রোনালদোও সরকারি পরামর্শ মেনে বিকল্প আবাসনের ব্যবস্থা করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার পক্ষে দ্রুত দেশত্যাগের ব্যবস্থা করা কঠিন ছিল না। আরও পড়ুন: মেসি-রোনালদোর মতো এমবাপ্পে দীর্ঘস্থায়িত্ব নিয়ে শঙ্কা ফ্রান্সের সাবেকের ২০২৪ সালে রোনালদো প্রায় ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ জেট কেনেন। এর আগে ২০১৫ সালে কেনা গালফস্ট্রিম জি২০০ বিক্রি করে তিনি নতুন বিমানটি সংগ্রহ করেন। প্রায় ১৫ জন যাত্রী বহনে সক্ষম এই বিমানে টেবিল-সোফাসহ বিলাসবহুল বসার জায়গা, ডাবল বেডসহ শয়নকক্ষ এবং আলাদা শাওয়ার সুবিধা রয়েছে। বিমানে তার সিআরসেভেন ব্র্যান্ডের লোগোও রয়েছে, যা তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে যাতায়াতে ব্যবহার করেন। এদিকে মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ২০২৫-২৬ মৌসুমের রাউন্ড অব ১৬-এর পশ্চিম অঞ্চলের ম্যাচগুলো পুনঃনির্ধারণ করা হবে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ও এএফসি চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলোও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পূর্ব অঞ্চলের ক্লাবগুলোর ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের নয় বছর কাটিয়ে তিনি ৪৫০ গোল করেন এবং ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার সময়ই তার সঙ্গে জর্জিনার পরিচয় হয়। ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর তারা বিয়ের পরিকল্পনাও করছেন।