সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মশারী ও ইফতার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। মঙ্গলবার (৩ মার্চ) নগরীর ৪নং ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মশারী বিতরণ করা হয়। একইসঙ্গে শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাসিম হোসাইন বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। আমরা যারা সামর্থ্যবান, তারাও যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে দরিদ্র মানুষের অবস্থা আরও করুণ। তাদের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য প্রয়াস। তিনি জানান, পবিত্র রমজান মাসজুড়ে Read More