ইরানে হামলার কারণ হিসেবে কয়েকটি বিতর্কিত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার দায় যেমন নিজের কাঁধে নিয়েছেন, তেমনি পেন্টাগনের তথ্যকে উড়িয়ে দিয়ে আবার বলেছেন, ইরান আগে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেছিল। মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে তারা সংবাদ সম্মেলন করেন।