যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করেছে, তার মধ্যে সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতি কী হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প জবাবে বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে, “আমরা এই পদক্ষেপ (হামলা) নিলাম, আর এরপর এমন কেউ ক্ষমতায় এলো যিনি আগের ব্যক্তির (খামেনি) মতোই খারাপ।” তিনি আরো বলেন, “ইরানের নেতৃত্বে আসতে পারেন, এমন কয়েকজন ব্যক্তির কথা আমাদের মাথায় ছিল কিন্তু এখন তারা কেউ বেঁচে নেই।”