সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা।মঙ্গলবার (৩ মার্চ) রাতে মিডিয়া অফিস জানায়, ‘দূতাবাসের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড ঘটেছিল, যা জরুরি টিমের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে ধোঁয়া ওঠার দৃশ্য দেখা গেছে। আল জাজিরা কর্তৃপক্ষ ভিডিওগুলো যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গিয়েছিল। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কোথায়, জানাল ইরানি গণমাধ্যম গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।