৪ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।আজ বুধবার, ৪ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১১৫২ - ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন। ১৩৮৬ - ভ্লাদিস্লভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ১৬৬৫ - ইল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৭৮৪ - ফ্রান্সিস গ্লাডুইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশ হয়। ১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়। ১৮২৩ - গ্রিসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে। ১৮৩৬ - লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ১৮৪৮ - অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরির স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ১৮৫১ - ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক সংস্থা ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ কলকাতায় প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়। ১৮৭৯ - নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়। ১৯১৯ - কমিনটার্ন (কমিউনিস্ট আনত্মর্জাতিক) গঠিত হয়। ১৯২৪ - ভারতের পতাকা সংগীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা,ঝণ্ডা উঁচা রহে হমারা’ - শ্যামলাল গুপ্ত ‘পার্ষদ’ রচনা করেন। ১৯৩১ - বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর। ১৯৩৩ - ফ্রাঙ্কলিন ডেলানোর রুজাভেল্টের অভিষেক। ১৯৫১ - নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু। ১৯৭০ - ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ। ১৯৭১ - রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়। ১৯৭২ - স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও একশত টাকার নোট চালু করা হয়। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা। ১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কাতার। ১৯৭৭ - রুমানিয়ায় ভূমিকম্পে সহস্রাধিক লোক নিহত। ব্যাপক ধ্বংসযজ্ঞ। ১৯৮৮ - বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ। ১৯৯০ - দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত। ১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু। ১৯৯৮ - পাকিস্তান আকস্মিক বন্যায় ৩০০ লোক নিহত। দেড় হাজার নিখোঁজ। জন্ম ১৮৫৬ - বিদুষী কবি তরু দত্ত। ১৯৩২ - গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার। ১৯৬৫ - আনিসুল হক, বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক। মৃত্যু ১১৯৩ - সালাউদ্দিন, কুর্দি সুলতান। ১৫৫২ - অঙ্গদে, দ্বিতীয় শিখ গুরু। ১৮৫২ - নিকোলাই গোগোল, রুশ লেখক। ১৯২৫ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার।  ১৯৩৯ - লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী। ১৯৪১ - শের উড অ্যান্ডারসন, মার্কিন ঔপন্যাসিক। ১৯৬৩ - উইলিয়াম কার্লোস উইলিয়াম, মার্কিন চিকিৎসক ও কবি। ১৯৬৭ - মোহাম্মাদ মোসাদ্দেক, ইরানীয় রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী। ১৯৭৬ - ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায় পরলোকগমন করেন। ১৯৭৮ - আবুল কালাম শামসুদ্দীন, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? ১৯৮৩ - ভানু বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেতা। ১৯৯০ - আলী শাফায়ী, ইরানীয় গবেষক ও শিক্ষাবিদ। ২০১১ - সাইমন ভ্যান ডের মার, নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ চিকিৎসক। ২০১২ - জন টেলর, মার্কিন অভিনেতা ও লেখক। ২০১৬ - নির্মল দাশ, বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ। ২০২১ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। ২০২২ - সর্বকালের সেরা বোলার অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন।