দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বুধবার (৪ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ সংক্রান্ত সভা ও সংশ্লিষ্ট সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভা ও অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় নির্বাচনী ইশতেহার কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। বিএনপির কর্মসূচি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিকাল ৪টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার, শাহবাগে সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ধর্মমন্ত্রীর কর্মসূচি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৬ (সিজন-২) এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি দুপুর ২টায় লক্ষীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন। এসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান ইঞ্জিনিয়ারও উপস্থিত থাকবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি সকাল ১১টায় মিরপুর–১১, বি ব্লক, মিল্লাত ক্যাম্পের সামনে ৪ নং লাইনে ‘ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি’ উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কর্নেল (অব:) আব্দুল বাতেন, সংসদ সদস্য ঢাকা-১৬।