চালডাল ডটকমে বিনিয়োগের পাহাড় বনাম মাঠপর্যায়ের হাহাকার

বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেশি–বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ন্যূনতম ৩০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে এই কোম্পানি; কিন্তু চালডাল ডটকমের কল সেন্টারের কর্মীদের তিন মাসের বকেয়া বেতনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক চরম মানবিক সংকট।