ইরানে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

শনিবার এখন পর্যন্ত চালানো ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ১ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সংস্থাটি আরও জানায়, এর মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। এছাড়া বেসামরিক আহতের সংখ্যা ৫,৪০২ জনে পৌঁছেছে, যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে। আরও পড়ুন:তালিকায় না থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা খামেনিএদিকে, এইচআরএএনএ জানায়, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় হামলাগুলো হয়।আরও শত শত মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা জালায়। এতে সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে জবাব দেয় তেহরান।  আরও পড়ুন:আইআরজিসির ২ ‘গুপ্তচর’ আটকের দাবি কাতারের