জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতিমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিন।বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন তিনি।প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী।আরও পড়ুন: রক্ষক যখন ভক্ষক থাকে তখন কাজ হয় না: ভূমি প্রতিমন্ত্রীএ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেয়া হবে না।’